কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। ছবি : কালবেলা
সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকার কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

জানা গেছে, অটোরিকশায় থাকা যাত্রীরা বড়শি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত, একজন নিখোঁজ

বাজেট ২০২৬-২৭ / সিগারেটের দাম বাড়ছে, প্রথমবার করের আওতায় নিকোটিন পাউচ

বাজেটে পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুসংবাদ

অ্যাকশনএইডে চাকরির সুযোগ, বেতন ৯৯ হাজার টাকা

এবারের বাজেট জাতির প্রত্যাশা পূরণ করবে : অর্থমন্ত্রী

যেভাবে নিখোঁজ হন সেই বৃদ্ধ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল সৌদি আরব

স্বেচ্ছায় রক্তদান করবে ইউএস বাংলার কর্মীরা

বাজেট ২০২৬-২৭ / শিক্ষা খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত, কারিকুলামে যুক্ত হচ্ছে তৃতীয় ভাষা

বিকেলে সংসদে উপস্থাপন / মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন

১০

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট আজ, অতীতে আকার কত ছিল

১১

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১২

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

১৩

দায়িত্ব নিলেন পবিপ্রবির নতুন ভিসি

১৪

ভোজ্যতেল, সৌরবিদ্যুৎ, সিম কার্ডসহ একগুচ্ছ খাতে কর মওকুফ হচ্ছে ১০০ শতাংশ

১৫

আম খেয়ে প্রাণ গেল এক নারীর

১৬

নতুন পে-স্কেল / ​​​​​​​বাড়তি বরাদ্দ নেই বাজেটে, তবুও সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ

১৭

কেন হলুদ জার্সি পরে খেলে ব্রাজিল?

১৮

পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি ও জনতার পাহারা

১৯

শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া

২০
X