কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ফোন ভালো রাখতে কতদিন পরপর রিস্টার্ট করবেন, জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একমুহূর্তও কল্পনা করা কঠিন। যোগাযোগ থেকে শুরু করে অফিসের কাজ, অনলাইন ক্লাস, বাজার করা কিংবা বিদ্যুৎ-গ্যাস বিল দেওয়া—সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে করা হয়।

সারাদিনই হাতের মুঠোয় থাকে ফোন, রাতেও অনেক সময় চার্জে দিয়ে রেখে ঘুমানো হয়। কিন্তু কখনো কি ভেবেছেন, সারাক্ষণ সচল থাকা এই ডিভাইসটিরও প্রয়োজন হয় ‘বিশ্রামের’?

বিশেষজ্ঞরা জানান, ফোনে যেমন নিয়মিত চার্জ দেওয়া জরুরি, তেমনি ফোনকে সপ্তাহে অন্তত দুই-তিনবার রিস্টার্ট করা উচিত। তারা বলেন, মাত্র এক মিনিটের জন্য হলেও ফোন রিস্টার্ট করলে এর আয়ু বেড়ে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

মোবাইল কমিউনিকেশন কোম্পানি টি-মোবাইলের মতে, সপ্তাহে অন্তত একবার যে কোনও স্মার্টফোন রিস্টার্ট করতে পারলে ভালো।

স্যামসাং জানিয়েছে, তাদের গ্যালাক্সি মডেলের ফোনগুলো প্রতিদিন রিস্টার্ট করা উচিত। Samsung Galaxy ফোনে স্বয়ংক্রিয় রিস্টার্ট সেট করার একটি বিকল্পও রয়েছে। সেটিংসে গিয়ে চেক করতে পারেন সেটি।

কেন ফোনকে বিশ্রাম দেওয়া দরকার?

১. ব্যাটারির স্বাস্থ্য রক্ষায়

ফোন সারাক্ষণ চালু থাকলে ব্যাটারির ওপর চাপ পড়ে, অতিরিক্ত গরম হয় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করলে ব্যাটারি ঠান্ডা হওয়ার সুযোগ পায় এবং দীর্ঘদিন ভালো থাকে।

২. ফোনের পারফরম্যান্স উন্নত হয়

ফোন চালু থাকলে অনেক সময় অ্যাপস বন্ধ হওয়ার পরও কিছু র‍্যাম ব্যবহার করে যায়, যাকে বলা হয় মেমোরি লিক। এতে ফোন ধীরে ধীরে স্লো হয়ে যায়। সপ্তাহে একবার রিস্টার্ট করলে এসব সমস্যা কমে গিয়ে ফোন দ্রুত কাজ করে।

৩. নেটওয়ার্ক সমস্যা মেটে

বিশেষ করে পুরোনো ফোনগুলোতে অনেক সময় মোবাইল ডাটা বা ওয়াইফাই হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এক্ষেত্রে ফোন রিস্টার্ট করলেই নেটওয়ার্ক আবার নতুনভাবে কানেক্ট হয়। ফলে ইন্টারনেট ব্যবহারেও ঝামেলা থাকে না।

৪. অপ্রয়োজনীয় ক্যাশ ডাটা মুছে যায়

দীর্ঘদিন ফোন চালু রাখলে ক্যাশড ডাটা জমে গিয়ে ফোনকে স্লো করে দেয়। রিস্টার্ট করলে এসব অপ্রয়োজনীয় ডাটা মুছে গিয়ে ফোনের গতি বেড়ে যায়।

৫. ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণে থাকে

অনেক সময় ফোন বন্ধ না করলেও ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলতেই থাকে, যা ব্যাটারির খরচ বাড়ায় এবং র‍্যাম দখল করে রাখে। সপ্তাহে একবার রিস্টার্টের পাশাপাশি এই অ্যাপগুলো বন্ধ করে দিলে ফোনের কর্মক্ষমতা বাড়ে।

কতবার রিস্টার্ট করবেন?

বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত একবার ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে এক মিনিটের জন্য বিশ্রাম দেওয়া উচিত। এতে ফোন ও এর ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। তবে কেউ যদি অনেক বেশি ফোন ব্যবহার করেন বা পুরোনো ফোন ব্যবহার করেন, তাহলে সপ্তাহে ২–৩ বার রিস্টার্ট করলে আরও ভালো ফল পাওয়া যাবে।

শেষ কথা

স্মার্টফোন আমাদের জীবনকে সহজ করেছে বটে, তবে এরও নিয়মিত যত্ন প্রয়োজন। যেমন চার্জ দিয়ে ফোন সচল রাখি, তেমনি মাঝে মাঝে বন্ধ করে বিশ্রাম দেওয়া উচিত। সপ্তাহে একবারের এই ছোট্ট অভ্যাস শুধু ফোনের আয়ু বাড়াবে না, ব্যবহারকারীরও অযাচিত ঝামেলা কমাবে।

সূত্র : রিডার্স ডাইজেস্ট, দ্য মিরর নিউজ ১৮

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X