কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এখন ভয়েস মেসেজকে লেখায় রূপান্তর করার সুবিধা চালু করেছে। ‘Voice Message Transcripts’ নামের এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই ভয়েস মেসেজ না শুনেই তার লেখা পড়ে নিতে পারবেন। বিশেষ করে যখন আশপাশে শব্দ বেশি থাকে বা অডিও শুনে নেওয়া সুবিধাজনক নয়, তখন এই ফিচার বেশ কাজে দেবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সম্পূর্ণ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ব্যবহারকারীর ডিভাইসেই সম্পন্ন হয়। অর্থাৎ অডিও বা টেক্সট—কোনোটিই ওয়াটসঅ্যাপ বা তৃতীয় কোনো পক্ষের কাছে যায় না। ফিচারটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই বিশ্বব্যাপী উন্মুক্ত হয়েছে। ব্যবহারকারী চাইলে এটি চালু বা বন্ধ করতে পারবেন। একবার চালু করলে মাত্র একটি ট্যাপ-অ্যান্ড-হোল্ডের মাধ্যমে ভয়েস মেসেজ টেক্সটে রূপান্তর করা সম্ভব।

হোয়াটসঅ্যাপে Voice Message Transcripts চালু করার নিয়ম

১. হোয়াটসঅ্যাপ খুলে Settings-এ যান

২. Chats সিলেক্ট করুন

৩. Voice message transcripts-এ ট্যাপ করুন

৪. ফিচারটি অন বা অফ করুন

৫. Choose language-এ গিয়ে আপনার ভয়েস মেসেজ যেই ভাষায় আসে সেটি বেছে নিন

উল্লেখ্য, Settings > Chats > Transcript language অপশনে গিয়ে পরে ভাষা পরিবর্তন করা যাবে। ফিচারটি বন্ধ করে দিলে ভাষা নির্বাচনের সেটিং রিসেট হয়ে যায়।

কীভাবে ভয়েস মেসেজকে লেখায় রূপান্তর করবেন

১. আগে নিশ্চিত করুন যে Voice Message Transcripts ফিচারটি চালু আছে

২. চ্যাটে গিয়ে যে কোনো ভয়েস মেসেজে ট্যাপ করে ধরে রাখুন

৩. এরপর Transcribe বেছে নিন

ট্রান্সক্রিপশন মেসেজের নিচেই দেখা যাবে। টেক্সট বড় হলে মেনু থেকে সেটি প্রসারিত বা সংকুচিত করতে পারবেন। সামান্য সময় লেগে যেতে পারে।

কোন কোন ভাষায় ফিচারটি কাজ করে

অ্যান্ড্রয়েডে

ইংরেজি

পর্তুগিজ

স্প্যানিশ

রুশ (সময় বাড়ার সঙ্গে আরও ভাষা যুক্ত হবে)

আইফোনে (iOS 16 থেকে)

ইংরেজি, আরবি, চীনা, ফরাসি, জার্মান

ইতালিয়ান, জাপানি, কোরিয়ান

পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি

iOS 17 বা তার পরের ভার্সনে

উপরের সব ভাষার পাশাপাশি দানি, ডাচ, ফিনিশ, হিব্রু, মালয়, নরওয়েজিয়ান, সুইডিশ, থাই ইত্যাদি ভাষাও সাপোর্ট করে।

নোট : আইফোনে এই ফিচার ব্যবহার করতে Siri চালু থাকতে হবে। Siri আগে চালু না থাকলে ভাষা ডাউনলোড লাগতে পারে।

কেন ট্রান্সক্রিপশন দেখা নাও যেতে পারে?

নির্বাচিত ভাষা ভয়েস মেসেজের ভাষার সাথে না মিললে

ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে কিছু শব্দ শনাক্ত না হলে

ভাষাটি সাপোর্টেড না হলে

মাঝে মাঝে স্বয়ংক্রিয় ভুলও দেখা যেতে পারে

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X