কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ সেই তরুণীর সন্ধান চায় পিবিআই

নিখোঁজ তরুণী রুবিনা| ছবি : সংগৃহীত
নিখোঁজ তরুণী রুবিনা| ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়ার বাসিন্দা মোছা. রুবিনা (২৫) প্রায় এক বছর ধরে নিখোঁজ। ওই এলাকার মো. হজরত আলীর মেয়ে রুবিনা চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হন বলে তার পরিবারের অভিযোগ। নিখোঁজের প্রায় ১ বছর পার হয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সবার সহযোগিতা চেয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ৬টার দিকে রুবিনার মা তাকে চিকিৎসার জন্য বাড্ডা থানার আওতাধীন মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মেয়েকে সেখানে রেখে ওষুধ কেনার জন্য বাইরে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, রুবিনা সেখানে নেই। পরে দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় পরদিন ৮ মার্চ ২০২৫ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ তরুণীর সন্ধান না মেলায় ৫ নভেম্বর ২০২৫ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ আবেদন করেন তার মা। পরে তিনি বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে পিবিআই এসআইএন্ডও (উত্তর) মামলার তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটির তদন্ত করছেন এসআই (নিঃ) মো. নাজমুল হক। নিখোঁজ রুবিনাকে শনাক্ত ও উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই জানায়, তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। নিখোঁজ রুবিনা সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হক, পিবিআই এসআইএন্ডও (উত্তর), কল্যাণপুর, ঢাকা—মোবাইল: ০১৭৩৭-৭১১ ৯৫৯ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

সংস্থাটি তরুণীকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X