কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৩ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সামরিক হুমকি নিয়ে নাইজেরিয়ার প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় খ্রিষ্টানদের ওপর গণহত্যার অভিযোগ তুলে সামরিক অভিযানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নাইজেরিয়া এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে। খবর আলজাজিরার।

রোববার ট্রাম্প বলেন, ‘ওরা খ্রিষ্টানদের গণহারে হত্যা করছে। এটা হতে দেওয়া হবে না।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সেনা পাঠানো বা বিমান হামলার মতো বিকল্প বিবেচনা করছে।

এর জবাবে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিয়েবি ইমোমোটিমি এবিয়েনফা বলেন, আমাদের দেশে কোনো খ্রিষ্টান গণহত্যা ঘটছে না। সন্ত্রাসীরা ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করছে—খ্রিষ্টান, মুসলিম, এমনকি ঐতিহ্যবাহী উপাসকরাও নিহত হচ্ছেন।

তিনি আরও জানান, নাইজেরিয়া সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা চায়, তবে কোনোভাবেই সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না।

নাইজেরিয়া সরকার স্পষ্ট করে বলেছে, এসব হত্যাকাণ্ড সরকারি অনুমোদনে হচ্ছে না। বরং দায়ী বোকো হারাম, আলকায়দা ও আইএস-সম্পর্কিত জঙ্গিগোষ্ঠীগুলো, যারা এক দশকেরও বেশি সময় ধরে দেশজুড়ে হামলা চালাচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার দেশ। মুসলিম ও খ্রিষ্টান উভয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সাম্প্রতিক সময়েই এক খ্রিষ্টান জেনারেলকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের খ্রিষ্টান গণহত্যা দাবি তথ্যভিত্তিক নয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, চলতি বছরে নাইজেরিয়ায় ১,৯২৩টি হামলার মধ্যে ধর্মীয় কারণে খ্রিষ্টানদের লক্ষ্য করে হামলার সংখ্যা মাত্র ৫০টি।

বিশ্লেষক বুলামা বুকারতি আলজাজিরাকে বলেন, এটি যুক্তরাষ্ট্রের ডানপন্থি গোষ্ঠীগুলোর প্রচারিত একটি বিপজ্জনক মিথ। নাইজেরিয়ার সংঘাত ধর্মীয় নয়; এটি রাজনৈতিক ক্ষমতা, ভূমি, জাতিগত ও দস্যুতার জটিল সংঘর্ষ।

ওয়াশিংটনভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক গবেষক এবেনেজার ওবাদারে বলেন, নাইজেরিয়াকে দমন নয়, বরং সহায়তা করা উচিত। মার্কিন আগ্রাসন উল্টো পরিস্থিতি খারাপ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X