দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৫ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

দুটি দল বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছে : জুয়েল

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা নিয়ে উঠান বৈঠকে কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা নিয়ে উঠান বৈঠকে কথা বলেন শরিফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও দৌলতপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে দুটি দল ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি হলো এনসিপি নামের নব্য শিশু দল, যাদের এখনো নির্বাচন কমিশনে নিবন্ধন হয়নি। অন্যটি জামায়াতে ইসলামী, যারা ১৯৭১ সালে জঘন্য অপরাধ করেও এখনো জনগণের কাছে ক্ষমা না চেয়ে রাজনীতি করছে।

রোববার (২ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী দিনের রাজনীতির দিকনির্দেশনা নিয়ে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

শরিফ উদ্দিন জুয়েল বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা মুক্তির সনদ। যারা এখন জাতীয় ঐক্যের নামে নানা প্রস্তাব দিচ্ছেন, তারা ভুলে গেছেন যে ২০২৩ সালেই তারেক রহমান জনগণের মুক্তির সনদ হিসেবে ৩১ দফা ঘোষণা দিয়েছিলেন। সে সময় স্বৈরাচার হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যে সাহসিকতার সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছিলেন, তা ছিল যুগান্তকারী।

তিনি আরও বলেন, ৩১ দফায় উল্লেখ করা হয়েছে একই ব্যক্তি পরপর দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এই নির্দেশনা বাংলাদেশের গণতন্ত্রের ভারসাম্য রক্ষার একটি দৃষ্টান্ত।

বিএনপির নেতা বলেন, ষড়যন্ত্র নয়, নির্বাচনে আসুন, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। আমি আহ্বান জানাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোটের মাঠে জনগণের ভালোবাসা নিয়ে আসুন, ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিন।

উন্নত দৌলতপুর গড়ার অঙ্গীকার নিয়ে জনগণের উদ্দেশে শরিফ উদ্দিন জুয়েল বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না; চাই সুস্থ প্রতিযোগিতার রাজনীতি। ঐক্যবদ্ধভাবে দৌলতপুরকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।

তিনি বলেন, দৌলতপুরে মরণব্যাধির মতো ছড়িয়ে পড়া মাদক ও সন্ত্রাস দূর করে তরুণদের জন্য একটি মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই। পদ্মা নদীর দুর্ভোগ লাঘবে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেব এবং চরাঞ্চলের শতভাগ মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।

বৈঠকের শেষে শরিফ উদ্দিন জুয়েল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফার সুফল নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি জাতীয় রাজনীতিতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট চান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X