কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শীত এলেও ঠোঁট ফাটবে না, আজ থেকেই শুরু করুন এই ৪ কাজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের আগমনী হাওয়া বইতেই ত্বকের যত্ন নিয়ে শুরু হয়েছে চিন্তা। গায়ে হালকা টান, ত্বকে রুক্ষতা, ঠোঁট শুকিয়ে যাওয়া— যেন শীতের আগমনবার্তা। অনেকে এখনই পেট্রোলিয়াম জেল লাগিয়ে ঠোঁট বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুদিন পরই দেখা দেয় ফাটল ও রক্তপাতের সমস্যা। আসলে ঠোঁটের যত্ন শুধু ঠান্ডা পড়ার পর নয়, শুরু করতে হয় শীতের শুরুতেই। তাই আজ থেকেই নিন ৪টি সহজ যত্নের অভ্যাস, যাতে পুরো শীতজুড়ে ঠোঁট থাকে নরম, কোমল ও ফাটামুক্ত।

পর্যাপ্ত পানি পান করুন

ঠোঁটের যত্নে হাইড্রেশন সবচেয়ে জরুরি। শরীরে পর্যাপ্ত পানি না থাকলে ঠোঁটও শুকিয়ে যায়। তাই শীতেও দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন। এতে ঠোঁট প্রাকৃতিকভাবেই ময়েশ্চারাইজড থাকবে।

লিপ বাম ব্যবহার করুন

শুধু পেট্রোলিয়াম জেল নয়, ঠোঁটের জন্য দরকার ভালো মানের লিপ বাম। এতে যেন শিয়া বাটার, নারকেল তেল বা অ্যালোভেরা থাকে, সেদিকে খেয়াল রাখুন। এসব উপাদান ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। এছাড়া রোদে বের হলে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করুন, এতে ঠোঁটের রঙ নষ্ট হবে না।

নিয়মিত ঠোঁট স্ক্রাব করুন

মৃত কোষ জমে ঠোঁট রুক্ষ হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত একবার ঠোঁট স্ক্রাব করুন। এক চামচ চিনি বা কফির সঙ্গে একটু মধু মিশিয়ে হালকা হাতে ঘষে নিতে পারেন। এতে ঠোঁট থাকবে মসৃণ ও নরম।

ঠোঁটে জিভ বোলাবেন না

ঠোঁট শুকিয়ে গেলে অনেকে অভ্যাসবশত জিভ বোলান, কিন্তু এতে ঠোঁট আরও শুকিয়ে যায়। স্যালিভা বা লালারস ঠোঁটের আর্দ্রতা নষ্ট করে দেয়। তাই এই অভ্যাস বাদ দিয়ে নিয়মিত লিপ বাম ব্যবহার করুন।

শীত মানেই শুকনো ত্বক আর ফাটা ঠোঁট, এই ধারণা বদলাতে পারে একটু সচেতনতা ও যত্ন। তাই আজ থেকেই যত্ন শুরু করুন, ঠোঁটও থাকবে হাসির মতোই সতেজ!

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X