কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বিপদে ইসরায়েল, সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ

চীনা গাড়ির প্রদর্শনী। ছবি : সংগৃহীত
চীনা গাড়ির প্রদর্শনী। ছবি : সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় নিজেদের কর্মকর্তাদের কাছ থেকে চীনে তৈরি গাড়ি ফেরত নিচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পারিবারিক কাজে ব্যবহারের জন্য এই গাড়িগুলো কয়েক বছর ধরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের দেওয়া হয়েছিল।

টাইমস অব ইসরায়েল রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করেছেন যে চীনা গাড়িগুলোর সেন্সর ও ক্যামেরা প্রযুক্তি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এই কারণেই প্রায় ৭০০টি গাড়ি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ।

এর আগে চলতি বছরের শুরুতে সেনাবাহিনী সব ধরনের চীনা যানবাহনের সেনাঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করে। সেনাবাহিনীর আশঙ্কা, এসব গাড়িতে থাকা স্মার্ট প্রযুক্তি ঘাঁটির সংবেদনশীল তথ্য সংগ্রহে ব্যবহার হতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যম কালকালিস্ট ও ইসরায়েল হায়োম জানিয়েছে, আইডিএফ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রায় ৭০০টি গাড়ি ফেরত দিতে, যার বেশিরভাগই চেরি তিগ্গো ৮ প্রো মডেল। ২০২২ সাল থেকে লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের এই গাড়ি সরবরাহ করা হয়েছিল।

তবে এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X