কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের সুন্দরী নারীকে ঘিরে উগান্ডার সেনাপ্রধানের মন্তব্য, মুহূর্তেই তোলপাড়

উগান্ডার প্রতিরক্ষা প্রধান মুহুজি কাইনেরুগাবা। ছবি : সংগৃহীত
উগান্ডার প্রতিরক্ষা প্রধান মুহুজি কাইনেরুগাবা। ছবি : সংগৃহীত

উগান্ডার প্রেসিডেন্টের ছেলে ও সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার এবং দেশটির সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহের দাবি করেছেন। আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টায় উগান্ডার অবদান স্বীকৃতি পায়নি এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্য বলে হুমকি দিয়ে তিনি এ দাবিগুলো করেন। খবর এনডিটিভির।

সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তুরস্ককে তাদের দেশের সবচেয়ে সুন্দরী নারীকে তার হাতে তুলে দিতে হবে এবং তিনি তাকে বিয়ে করবেন। যদি তার দাবি পূরণ না হয় তাহলে ৩০ দিনের মধ্যে তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং কাম্পালায় অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দেবেন।

এক্স-এ দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা তুরস্ককে সোমালিয়ার ব্যবসায়িক এবং অবকাঠামো প্রকল্প থেকে লাভবান হওয়ার জন্য অভিযুক্ত করেছেন।

তিনি দাবি করেন, উগান্ডার মাধ্যমে বহুবছর ধরে তুরস্ক এই প্রকল্পগুলো থেকে মুনাফা অর্জন করেছে। উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় সৈন্য মোতায়েন করে রেখেছে, যার প্রধান উদ্দেশ্য হলো আল-কায়েদার সাথে যুক্ত আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা।

তিনি আরও বলেন, নিরাপত্তা লভ্যাংশ হিসেবে তুরস্কের কাছ থেকে উগান্ডার ১ বিলিয়ন ডলার পাওয়া উচিত। তুরস্কের জন্য এটা একটা খুবই সহজ চুক্তি। হয় তারা আমাদের টাকা দেবে, নাহলে আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে তারাও তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। কোনো সমস্যা নেই।

তিনি সতর্ক করে বলেন, উগান্ডা শীঘ্রই তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে। তিনি বলেন, টুইটারের খেলা ভুলে যান। আমরা খুব শীঘ্রই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। কারণ, যে বন্ধু ক্রমাগত পিঠে ছুরি মারে, তাকে আর কে চায়?

তিনি উগান্ডার নাগরিকদের নিজেদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন।

এছাড়া ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ঈশ্বর যিশু খ্রিস্টের ভূমি সুরক্ষার জন্য আমি আমার নেতৃত্বে ইসরায়েলে এক লক্ষ উগান্ডীয় সৈন্য মোতায়েন করতে প্রস্তুত।

এবারই প্রথম নয় যে উগান্ডার এই সেনাপ্রধান এমন অস্বাভাবিক মন্তব্য করেছেন। এর আগে ২০২২ সালের অক্টোবরে তিনি প্রকাশ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে ১০০টি অ্যাঙ্কোলে গরু দিতে ইচ্ছুক বলে মন্তব্য করেন। যেগুলোকে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু হিসেবে বর্ণনা করেছিলেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X