কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

মশা ধরলেই মিলবে নগদ অর্থ পুরস্কার

মশা। ছবি : সংগৃহীত
মশা। ছবি : সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে অভিনব এক উদ্যোগ নিয়েছে ফিলিপাইন। দেশটি রাজধানীতে স্থানীয় কতৃপক্ষ জানিয়েছে, মশা ধরতে পারলেই মিলবে নগদ অর্থ পুরস্কার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকার প্রধান কার্লিটো সেরনাল ঘোষণা করেন, প্রতি ৫টি মশার বিনিময়ে ১ পেসো (২ সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে। এই মশা জীবিত বা মৃত যে কোনো অবস্থায়ই হতে পারে, এমনকি মশার লার্ভার জন্যও পুরস্কার দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তবে সেরনাল এটিকে স্বাস্থ্য সুরক্ষার জন্য অপরিহার্য বলে দাবি করেছেন। তার এলাকায় সম্প্রতি দুই শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু হওয়ার পর এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি কমপক্ষে এক মাস চলবে বলে জানানো হয়েছে।

সেরনাল বিবিসিকে জানান, ইতোমধ্যে ২১ জন এই পুরস্কার পেতে ৭০০ মশা ও লার্ভা জমা দিয়েছেন। জীবিত মশাগুলো অতিবেগুনি রশ্মি ব্যবহার করে মেরে ফেলা হবে।

কর্তৃপক্ষের এ ঘোষণা সামাজিক মাধ্যমেই হাসি-ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, মশা চাষের সময় এসে গেছে! আরেকজন মজা করে বলেছেন, একটি ডানাওয়ালা মশা কি পুরস্কার পাবে?

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওিএইচ) বিবিসিকে জানিয়েছে, তারা স্থানীয় সরকারের ডেঙ্গু প্রতিরোধের এই উদ্যোগকে স্বাগত জানায়। তবে নগদ অর্থের বিনিময়ে মশা ধরা ডেঙ্গু প্রতিরোধের কার্যকর উপায় কিনা, তা নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রমাণিত পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত।

সেরনাল বলেন, ম্যানিলার কেন্দ্রে অবস্থিত এ এলাকায় সম্প্রতি ডেঙ্গুর ৪৪টি নতুন কেস রেকর্ড করা হয়েছে। বারাঙ্গে অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার বাসিন্দা রয়েছেন। এই পুরস্কার স্থানীয় সরকারের বিদ্যমান উদ্যোগগুলোর পরিপূরক হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে রাস্তাঘাট পরিষ্কার করা এবং ডেঙ্গুবাহী মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থানগুলো শুকিয়ে ফেলা।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মৌসুমে বৃষ্টিপাতের কারণে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ হাজার ২৩৪টি ডেঙ্গু সনাক্তের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X