কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

৩ বছর পর দেশে ফেরার সুযোগ পাচ্ছেন উত্তর কোরিয়ার প্রবাসীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিন বছর পর নিজ দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন উত্তর কোরিয়ার প্রবাসীরা। করোনা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই সুযোগ পাচ্ছেন তারা। তবে, যারা দেশে ফিরছেন তাদের বাধ্যতামূলক এক সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার (২৭ আগস্ট) পিয়ংইয়ংয়ের জরুরি মহামারি প্রতিরোধ সদর দপ্তর জানিয়েছে, বিশ্বব্যাপী মহামারি পরিস্থিতি শিথিল করার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া কঠোর নীতি সামঞ্জস্য করার সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী নাগরিকদের নিজ দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে।

২০২০ সালের প্রথম দিকে করোনা মহামারি রোধে দেশের সীমানা বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ইতোমধ্যে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। উত্তর কোরিয়ার ক্রীড়াবিদদের একটি প্রতিনিধি দল ২২তম আন্তর্জাতিক তায়কোয়ান-ডু ফেডারেশন (আইএফটি) বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছে। ফ্লাইটটি গত মঙ্গলবার সকালে বেইজিংয়ের রাজধানী বিমানবন্দরে পৌঁছায়। সেই ফ্লাইটের লাগেজ চেক করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা উত্তর কোরিয়ার বেশ কয়েকজনের ছবি প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার সিউলভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ফ্লাইট সম্পর্কে জানায়, বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যে বাণিজ্যিক বিমান ভ্রমণ পুনরায় চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। গ্রীষ্ম ও শরতের ফ্লাইট মৌসুমে চীন এয়ার কোরিওর পিয়ংইয়ং থেকে বেইজিং আর বেইজিং থেকে পিয়ংইয়ং রুটের মধ্যে যাত্রীদের জন্য ফ্লাইট পরিকল্পনা অনুমোদন করেছে।

এদিকে, আবারও শুরু হচ্ছে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার ফ্লাইটগুলো। ইতোমধ্যে চলতি মাসে পিয়ংইয়ং ও রাশিয়ার ভ্লদিভস্তকের মধ্যে চারটি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X