শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

হেলিকপ্টারে চড়ে বউ আনলেন ইতালি প্রবাসী

হেলিকপ্টার থেকে বউ নিয়ে নামছেন ইতালি প্রবাসী। ছবি : কালবেলা
হেলিকপ্টার থেকে বউ নিয়ে নামছেন ইতালি প্রবাসী। ছবি : কালবেলা

ধুমধাম করে বিয়ে করার ইচ্ছা তো অনেকেরই থাকে। কিন্তু কতজনই বা করতে পারে। শরীয়তপুরের নিলয়-সাবিনা দম্পতি পেরেছেন। শুধু বিয়ের আয়োজন দিয়েই আলোচনার জন্ম দিয়েছেন তারা। নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে গিয়ে ইতালি প্রবাসী নিলয় নতুন বউকে ঘরে নিলেন হেলিকপ্টারে চড়িয়ে।

বর নিলয় হাসানের (৩১) বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহিরকুশিয়া গ্রামে। মৃত আবুল কাশেম ছৈয়াল ও মৃত আয়েশা বেগম দম্পতির ছেলে তিনি। আর কনে সাবিনা আক্তার (২২) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চড়াইল্লাপুর এলাকার সাদেক হাওলাদারের মেয়ে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্প সংলগ্ন হলিডে এক্সপ্রেস হোটেলে বিয়ে হয় তাদের। বিয়েতে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ইতালি থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নবদম্পতিকে নিয়ে হেলিকপ্টার অবতরণ করে। বিকেল সাড়ে ৩টার দিকে সাবরিনাকে নিয়ে হেলিকপ্টার থেকে নামেন সদ্য ইতালিফেরত যুবক নিলয় হাসান। এ সময় পরিবার ও আত্মীয়স্বজন বর-বউকে ফুল দিয়ে বরণ করেন।

শিশির হাওলাদারসহ এলাকাবাসীর অনেকেই বলেন, জেলায় প্রথম হেলিকপ্টারে বর ও নববধূ এসেছে। এ কথা শুনে দেখতে এসেছি। বর ও কনের জন্য শুভ কামনা রইল।

নিলয়ের বোন সুরমা বেগম বলেন, আমরা ১০ ভাইবোন। এরমধ্যে নিলয় সবার ছোট। চৌদ্দ বছর আগে আমার বাবা ও তের বছর আগে আমার মা মারা যায়। ছোট ভাই নিলয় আমাদের খুব আদরের। নিলয়ের শখ ছিল বিয়ে করে হেলিকপ্টারে চড়ে গ্রামে বউ নিয়ে আসবে। আমার ভাইয়ের সেই শখ পূরণ হয়েছে। আমরা খুবই খুশি। বউ সাবিনা ও নিলয়ের জন্য সবাই দোয়া করবেন।

ঘড়িসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব খান কালবেলাকে বলেন, কথায় বলে শখের দাম লাখ টাকা। নিলয়ের ক্ষেত্রেও তেমন হয়েছে। ইতালি প্রবাসী এই যুবক নিজের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে দুই ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করেন শুনেছি। তাতে চড়ে নববধূকে নিয়ে আমাদের এলাকায় উড়ে এলেন এই যুবক। এতে ভীষণ খুশি সবাই। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, তাই দোয়া রইল।

বর নিলয় হাসান বলেন, আমি ১৮ বছর ধরে ইতালি থাকি। আমার অনেক দিনের শখ বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে গ্রামের বাড়িতে আসব। হেলিকপ্টারে ১ লাখ ১৫ হাজার টাকা খরচ করে আমার শখ পূরণ করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। নববধূ সাবিনা আক্তার বলেন, আমি কখনো ভাবিনি হেলিকপ্টারে শশুরবাড়ি আসব। হেলিকপ্টারে চড়ে আমার খুবই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই আমি আপ্লুত। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এটাই আমার চাওয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১০

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১১

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১২

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৩

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৪

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৫

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৬

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৮

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৯

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

২০
X