কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে শুক্রবার ভোরে নির্মাণাধীন একটি রেলসেতুর দড়ি ছিঁড়ে পড়ে যাওয়ায় সাতজন নিহত হয়েছেন এবং নয়জন এখনও নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় ইয়েলো নদীর ওপর নির্মাণাধীন সেতুটিতে ১৫ জন শ্রমিক এবং একজন প্রকল্প ব্যবস্থাপক কাজ করছিলেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি জানায়, সিচুয়ান-কিংহাই রেলওয়ের এই সেতুটি বিশ্বের বৃহত্তম স্প্যানযুক্ত ডাবল-ট্র্যাক রেলওয়ে কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ সেতু হিসেবে বিবেচিত। এটি ইয়েলো নদীর ওপর নির্মিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজ, এবং দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু।

পিপলস ডেইলি ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সেতুটির মাঝখানের অংশ এখনও অসম্পূর্ণ। সেখানে দুটি বিশাল ভারা টাওয়ার ও একাধিক ক্রেন স্থাপন করা রয়েছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি রেলপথ নির্মাণস্থলে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হন। তবে ওই ঘটনায় কেউ জীবিত উদ্ধার হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X