কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নেপালে এভারেস্টের পাদদেশে আটকা শতাধিক পর্যটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তরপূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে লুকলায় টানা বর্ষণ ও তুষারপাত চলছে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ সময় বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে ফিরে আসা পর্যটকরা লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, পর্যটনের মৌসুমে প্রতিদিন বহু ফ্লাইট চলাচল করে; কিন্তু এখন সব স্থগিত রাখা হয়েছে। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলো পর্যটকে ভরে গেছে, অনেকেই থাকার জায়গা পাচ্ছেন না।

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিট থাকা প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। তবে আগামী দুদিন কোশিসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X