কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশা ফেরার খবর স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে।

তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া এএফপি, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও তারেক রহমানকে ‘সম্ভাব্য ও পরবর্তী প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে।

রয়টার্স

রয়টার্সের শিরোনামে বলা হয়েছে, ‘নির্বাসন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী পদে অগ্রগণ্য নেতা।’

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার এই প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা কেন্দ্র পর্যন্ত সড়কের দু’পাশে জড়ো হন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। তারা দলীয় পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে তারেক রহমানকে স্বাগত জানান। কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র। তিনি ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছিলেন এবং ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তার প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল, যখন প্রায় ১৭ কোটি ৫০ লাখ জনসংখ্যার মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী সময় অতিক্রম করছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও কর্তৃপক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে।

হালকা ধূসর চেক ডিজাইনের ব্লেজার ও সাদা শার্ট পরিহিত তারেক রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন—যা তার প্রত্যাবর্তনের প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হয়।

অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ শুরু করে তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’ তিনি সব ধর্মের মানুষের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা

তারেক রহমান একসময় অর্থপাচারসহ একাধিক মামলায় অনুপস্থিতিতে দণ্ডিত হয়েছিলেন, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার একটি মামলাও ছিল। তবে গত বছর ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব রায় বাতিল হয়ে যায়, ফলে তার দেশে ফেরার আইনি বাধা দূর হয়।

ব্যক্তিগত দিক থেকেও তার প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তিনি হাসপাতালে যান।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে পালাবদলের রাজনীতির এক অধ্যায় শেষ হয়েছে।

শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ আন্দোলন থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবেন। তিনি বলেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জরিপে দেখা গেছে, আসন্ন নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি সংসদীয় আসন পেতে পারে। একই সঙ্গে ইসলামপন্থি দল জামায়াতে ইসলামীও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

এএফপি

বার্তা সংস্থা এএফপির শিরোনাম—‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান।

বিবিসি

যুক্তরাজ্যের প্রভাশালী সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান।

আল-জাজিরা

আল-জাজিরার শিরোনাম—‘বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন’। খবরে বলা হয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকা পরিবারের উত্তরাধিকারী এবং দেশের প্রভাবশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X