কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলে সাইবার হামলা, রেলব্যবস্থা অচলের দাবি

পুরোনো ছবি
পুরোনো ছবি

এবার ইসরায়েলে সাইবার হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দেওয়ার দাবি করেছে তেহরান। তবে ইসরায়েলের পক্ষে দাবির সত্যতা নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (১২ মার্চ) রুশ বার্তা সংস্থা তাস এ সংক্রান্ত খবর প্রকাশ করে। তারা ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়েছে।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেলব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রেলস্টেশন নিরাপদ নয়।’ তবে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানা যায়নি।

এদিকে সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে আসা আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে সৌদির বরাতে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ড্রোন দুটি সৌদি আরবের ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমির আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়। লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র।

সৌদি কর্তৃপক্ষের দাবি, একই দিনে শায়বাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে চালানো এটি সর্বশেষ ড্রোন হামলা, যা প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করতে সক্ষম হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X