কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

কম বেতনের প্রতিবাদে অফিসে ৫ ঘণ্টা ঘুমান তরুণী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চীনে এক নারী কর্মী কম বেতনের প্রতিবাদে অফিসে পাঁচ ঘণ্টা ঘুমিয়ে অসাধারণ এক প্রতিবাদের উদাহরণ সৃষ্টি করেছেন। ঘটনাটি সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ওই নারী কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি। ম্যানেজার তাকে ঘুমানোর জন্য তিরস্কার করার পর তিনি কান্নাভেজা চোখে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, আপনি যা দাম দেন, তাই পাবেন। কম বেতন দিলে এমনটাই হবে।

তিনি আরও জানান, ম্যানেজার তাকে সতর্ক করে বলেছেন, অফিসে আবার ঘুমাতে দেখলে চাকরি চলে যাবে। এই হুমকিকে তিনি কর্মক্ষেত্রের ভয়ভীতি-নির্ভর পরিবেশের প্রতিফলন বলে অভিহিত করেন।

ঘটনাটি আরও নাটকীয় হয়ে ওঠে যখন তিনি স্বীকার করেন, ঘুম থেকে ওঠার পর ম্যানেজারের টেবিল থেকে এক টুকরো চকলেট খেয়ে ফেলেছেন। ম্যানেজারের রক্তে শর্করার মাত্রা অত্যন্ত কম। চকলেট না পেয়ে তিনি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম হয়েছিলেন।

নারী কর্মী বলেন, এ ঘটনার পর ম্যানেজার তাকে ইচ্ছাকৃত ক্ষতি করার অভিযোগে অভিযুক্ত করেন এবং আবারও চাকরিচ্যুতির হুমকি দেন।

ঘটনাটি চীনে নিম্ন বেতন, কর্মক্ষেত্রের চাপ এবং কর্মীদের অধিকার নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নারীর সাহসিকতার প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, এটি কর্মক্ষেত্রের শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ।

এখন পর্যন্ত ওই নারীর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১০

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১১

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১৪

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৫

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৭

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৮

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৯

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

২০
X