রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ১১:০৫ এএম
আপডেট : ০১ মে ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

ইউনিফর্ম পরা দুই ব্যক্তির সঙ্গে বসে থাকা সু চি। ছবি : সংগৃহীত
ইউনিফর্ম পরা দুই ব্যক্তির সঙ্গে বসে থাকা সু চি। ছবি : সংগৃহীত

মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাবেক নেত্রী কারাবন্দি অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি হিসেবে স্থানান্তর করা হয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৮০ বছর বয়সি এই নোবেল বিজয়ী ‘সম্ভবত’ রাজধানী নেপিদোর একটি সামরিক কারাগারে আটক আছেন।

অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সামরিক নেতা মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, তিনি সু চির অবশিষ্ট সাজা কমিয়ে নির্ধারিত বাসস্থানে তা ভোগ করার ব্যবস্থা করেছেন।

মিয়ানমারের তৎকালীন শাসকরা গণতান্ত্রিক সংস্কার প্রবর্তন করার পর ২০১৫ সালে অং সান সু চি ক্ষমতায় আসেন।

এর আগে, তিনি একজন গণতন্ত্রপন্থি কর্মী হিসেবে কয়েক দশক সামরিক শাসনের অধীনে ছিলেন এবং এরও আগে ১৫ বছরেরও বেশি সময় গৃহবন্দি ছিলেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি ছবিতে তাকে দুই ইউনিফর্ম পরা ব্যক্তির সঙ্গে বসে থাকতে দেখা গেছে। তবে তার ছেলে কিম অ্যারিস এই ঘোষণাকে সন্দেহের চোখে দেখেছেন।

তিনি বলেন, তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে তার মা এখনো জীবিত আছেন। তার ভাষ্যমতে, প্রকাশিত ছবিটি ‘অর্থহীন’, কারণ সেটি ২০২২ সালে তোলা হয়েছিল। তিনি বিবিসিকে বলেন, ‘আমি আশা করি এটা সত্যি। তাকে যে সরিয়ে নেওয়া হয়েছে, এমন কোনো প্রকৃত প্রমাণ আমি এখনো দেখিনি।’

অ্যারিস আরও বলেন, যতক্ষণ না আমাকে তার (সু চি) সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হচ্ছে, অথবা কেউ স্বাধীনভাবে তার অবস্থা ও অবস্থান যাচাই করতে পারছে, ততক্ষণ আমি কিছুই বিশ্বাস করব না।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১০

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১২

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

১৩

কমিউনিস্টবিরোধী বক্তব্যে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করলেন ট্রাম্প

১৪

সাগরে লঘুচাপ, ঝড়ো হাওয়ার আভাস

১৫

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী আটক

১৬

নজরুল বর্ষ ২০২৬-২৭ / বক্তৃতা প্রতিযোগিতায় মাতিন হাসানের প্রথম স্থান অর্জন

১৭

রিয়াদে পরিত্যক্ত কক্ষে প্রবাসী যুবকের মৃত্যু, লাশ দেশে আনতে স্বজনদের আকুতি

১৮

মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

১৯

নদী বন্দর এলাকা পরিদর্শনে নৌ কর্তৃপক্ষের চেয়ারম্যান

২০
X