কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১০:২৯ এএম
আপডেট : ১৫ মে ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি খোলা রাখতে চায় চীন, দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

চীন হরমুজ প্রণালিকে কোনো ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত শুল্ক ছাড়া উন্মুক্ত রাখতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। খবর আল জাজিরার।

বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, চীনের জন্য হরমুজ প্রণালি খোলা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কোনো শুল্ক, সামরিক নিয়ন্ত্রণ বা বাধা তারা চায় না। বৈঠকে সেটি স্পষ্ট হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই।

ইরানের প্রতি চীনের সম্ভাব্য সমর্থনের প্রশ্নে গ্রিয়ার বলেন, ওয়াশিংটন মনে করে বেইজিং বাস্তববাদী অবস্থান নেবে।

তিনি বলেন, চীন খুবই বাস্তববাদী আচরণ করছে এবং তারা ভুল পক্ষের অবস্থানে যেতে চায় না।

গ্রিয়ারের ভাষ্য, চীন ওই অঞ্চলে শান্তি চায়। প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে শান্তি দেখতে চান। তাই আমরা বিশ্বাস করি, ইরানের প্রতি যেকোনো ধরনের বাস্তব সহায়তা সীমিত রাখতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X