কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

চীনের পতাকা। ছবি: সংগৃহীত
চীনের পতাকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে উভয় পক্ষকে আবারও যুদ্ধে না ফেরার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে বেইজিং। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে আবারও সামরিক সংঘাত শুরু হওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো আহ্বান বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতি বজায় রাখতে হবে এবং নতুন করে সংঘাত এড়াতে হবে।

লিন জিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের উচিত সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং নিরীহ মানুষের প্রাণহানি ও দুর্ভোগ না বাড়ে, তা নিশ্চিত করা উচিত।

তিনি বলেন, হরমুজ প্রণালির উপকূলীয় দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রণালিতে দ্রুত স্বাভাবিক ও নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা।

চীনের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

তবে সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বেইজিং বলেছে, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত একই লক্ষ্য নিয়ে সংকটের গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধানে কাজ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

যে একাদশ নিয়ে ‘ইংলিশ’ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

প্রথমবার ‘ইংরেজি পরীক্ষায়’ বসছেন মেসি

বিশ্বকাপের উন্মাদনায় বদলে গেল রেলস্টেশনের নাম

১০

ইরানের পারমাণবিক স্থাপনার শহরে আবারো মার্কিন হামলা

১১

সুপ্রিম কোর্টের সেই সহকারী রেজিস্ট্রারকে চাকরিচ্যুত

১২

সংসদে শিক্ষামন্ত্রী / পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পাবেন বিশেষ সুযোগ

১৩

মৃত্যুর আগে একটি ভালো কাজ, ববিতার আবেগঘন স্বীকারোক্তি

১৪

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

১৫

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চায় স্পেন?

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নিহত

১৭

সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত

১৮

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হলেন বোরহানুল আশেকীন

১৯

ভোলায় সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

২০
X