কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৫:৪৯ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

চীনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও চীনের প্রেসিডেন্ট শি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও চীনের প্রেসিডেন্ট শি। ছবি : সংগৃহীত

চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ‍তুলে দেশটিকে সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। এর আগে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও চীনকে সতর্ক করেছিল।

রাশিয়াকে দমাতে না পেরে, এখন মস্কোর মিত্র চীনের ওপর চড়াও হয়েছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্রের অভিযোগ চীনের সামরিক সহায়তার কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তার ভাষায়, চীনের গুরুত্বপূর্ণ সমর্থন নিয়ে যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে রাশিয়া। এটা বন্ধ করতে হবে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ব্লিনকেন।

এর আগে ন্যাটো মহাসচিবও হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়াকে সমর্থন দেওয়া অব্যাহত রাখায় চীনকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

পশ্চিমারা বলছে, চীন এভাবে দ্বিমুখী ভূমিকায় থাকতে পারবে না। ইউরোপের সঙ্গে বাণিজ্য চালানোর পাশাপাশি বেইজিংয়ের রাশিয়াকে সহায়তার বিষয়টি মেনে নিতে পারছে না পশ্চিমা জোট। আর রাখঢাক না রেখেই এখন সেই কথা জোরেশোরে বলছেন স্টলটেনবার্গ।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই নিজেকে ‘নিরপেক্ষ’ বলে ঘোষণা করে আসছে চীন। বেইজিংয়ে দাবি, তারা রাশিয়া বা ইউক্রেন কাউকেই প্রাণঘাতী সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X