কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি

উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনা। তাদের অগ্রবর্তী দল ইতিমধ্যে বড় ধরনের অভিযানেও অংশ নিয়েছে এবং ঘটেছে হতাহতের ঘটনা। এ নিয়ে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রের উদ্বিগ্নতার মধ্যেই নতুন তথ্য এলো। সেই তথ্যে আতঙ্কিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) জেলেনস্কি দাবি করেছেন- উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এতে যুদ্ধের তীব্রতা বাড়বে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, উত্তর কোরিয়ার রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে হবে।

জেলেনস্কি তার শীর্ষ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কির কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার পর এক্স-বার্তায় এসব দাবি করেন।

জেলেনস্কি বিপুল উত্তর কোরিয়ার সেনা নিহতের দাবি করলেও দক্ষিণ কোরিয়ার তথ্য বলছে অন্যকিছু। দক্ষিণ কোরিয়ার দাবি, চলতি মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং-কোয়ান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, আরও এক হাজার সেনা আহত হয়েছেন। তাদের মধ্য থেকেও অনেকে মারা যেতে পারেন।

তিনি বলেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সঙ্গে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে।

উত্তর কোরিয়ার হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহের শুরুতে এসেছিল। অক্টোবরে জানা যায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে। আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপ্রস্তুত এই সেনারা যুদ্ধের ময়দানে গিয়ে বেঘোরে মারা পড়ছে। কারণ, ওই সেনারা আধুনিক ড্রোন ও আকাশ যুদ্ধ মোকাবিলায় অভ্যস্ত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১০

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১১

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১২

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৩

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৪

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৫

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১৬

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১৭

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৯

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

২০
X