কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, ইউক্রেনকে ট্রাম্পের তীব্র ভর্ৎসনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির এমন পদক্ষেপের কড়া ভর্ৎসনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে সম্পূর্ণ পাগলামি বলে উল্লেখ করেন।

টাইম ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার ম্যাগাজিনে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, রাশিয়ার কয়েকশ মাইল ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা পাগলামি। এতে তার তীব্র আপত্তি রয়েছে। আমরা শুধু এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং পরিস্থিতির অবনতি ঘটাচ্ছি। এটি করতে দেওয়া উচিত হবে না।

ট্রাম্পের এমন বক্তব্যের ফলে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের বিষয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। কিয়েভের মনোবল বাড়াতে এটি ছিল তার সবশেষ প্রচেষ্টা।

এর আগে যুক্তরাষ্ট্রের কাছে বারবার এটির অনুমোদন চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিষয়টি আগে অনুমোদন দেয়নি। তারা বলছে, উত্তর কোরিয়া এ যুদ্ধে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। এজন্য নিজের মত পরিবর্তন করেছেন বাইডেন।

যুদ্ধ অবসানের বিষয়ে ট্রাম্প বলেন, তার কাছে একটি দারুণ পরিকল্পনা রয়েছে। তবে সেটি প্রকাশ করে দিলে তা প্রায় অর্থহীন হয়ে যাবে। তাই তিনি সেটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১০

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১১

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১২

নাহিদা আক্তারের রেকর্ড

১৩

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৪

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৫

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৬

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৭

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৯

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

২০
X