কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেয়া নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র

রুশ প্রেসিডেন্ট পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট পুতিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ছবি : সংগৃহীত

মাস খানেক আগে ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয় মার্কিন প্রশাসন। তারপরই জোর গুঞ্জন উঠে সোভিয়েত যুগের ছেড়ে দেয়া পারমাণবিক অস্ত্রও ফেরত পেতে পারে কিয়েভ। অন্যদিকে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের জবাবে নিজেদের পারমাণবিক নীতিমালাও পাল্টে ফেলেছে মস্কো। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে পরমাণু অস্ত্র ফেরত দেয়া নিয়ে মুখ খুলেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পর ইউক্রেন যেসব পারমাণবিক অস্ত্র ছেড়ে দিয়েছিল, সেগুলো তাদের ফেরত দেয়ার কথা ভাবছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এ কথা জানিয়েছেন।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে কিছু অজ্ঞাতনামা পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদ শেষ হবার আগে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দিতে পারেন।

এমন খবরের প্রতিক্রিয়ায় জ্যাক সুলিভান জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে কাজ করছে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। কিন্তু ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা দেয়া ওয়াশিংটনের লক্ষ্য নয়। গত সপ্তাহে রাশিয়া এই ধারণাকে ‘স্রেফ পাগলামি’ বলে আখ্যায়িত করে বলে, এ ধরনের সম্ভাবনা এড়ানোর জন্য মস্কো ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার পর ইউক্রেন উত্তরাধিকার সূত্রে বেশ কিছু পারমাণবিক অস্ত্র পায়। পরবর্তীতে ১৯৯৪ সালে সম্পাদিত বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে এসব অস্ত্র ত্যাগ করে কিয়েভ, বিনিময়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X