কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৫৭ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রুশ হামলায় ২৩ দিনের শিশুসহ নিহত ৭

ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ২৩ দিন বয়সী এক শিশুসহ সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর আলজাজিরার।

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগকারী কের্চ ব্রিজে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার জন্য রাশিয়া ইউক্রেনকে ‘সন্ত্রাসী’ হিসাবে অভিযুক্ত করার একদিন পর গতকাল রোববার (১৩ আগস্ট) এ গোলাবর্ষণের ঘটনা ঘটল।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, শিরোকা বলকা গ্রামে এক দম্পতি, তাদের ২৩ দিনের শিশু এবং অন্য একজনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ওই দম্পতির ১২ বছর বয়সি ছেলে গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে মারা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রাম পোস্টে ক্ষতিগ্রস্ত বাড়ির দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সন্ত্রাসীরা কখনই স্বেচ্ছায় বেসামরিক মানুষকে হত্যা করা বন্ধ করবে না। সন্ত্রাসীদের থামাতে হবে বলপ্রয়োগ করে। তারা আর কিছু বোঝে না।’

ইউক্রেনের সামরিক বাহিনী গত নভেম্বরে রাশিয়ার দখল থেকে খেরসন অঞ্চলের পশ্চিম অংশ পুনরুদ্ধার করেছে। কিন্তু ক্রেমলিন বাহিনী নিয়মিতভাবে দনিপ্রো নদীর ওপার থেকে এলাকাটিতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১০

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১১

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১২

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৩

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৪

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৬

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৭

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৮

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৯

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

২০
X