কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত ২১

ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার একটি বাড়ি। ছবি : সংগৃহীত
ইউক্রেনের হামলায় বিধ্বস্ত রাশিয়ার একটি বাড়ি। ছবি : সংগৃহীত

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত এবং ১১১ জন আহত হয়েছেন। শনিবার (৩০ ডিসেম্বর) রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোদের অবস্থান ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। শনিবার ইউক্রেন এই শহরের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।

বর্তমানে শহরে বিমান হামলার সাইরেন বাজছে। এই হামলার পরপর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

বেলগোরোডের পাশেই ইউক্রেনের লুহানস্ক, সুমি ও খারকিভ অঞ্চল। এই তিন অঞ্চলে রাশিয়া গত শুক্রবার সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। রুশ হামলায় ইউক্রেনের ৪১ জনের মতো মানুষ নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইউক্রেন শাস্তি থেকে রেহাই পাবে না।

অন্যদিকে রুশ বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোড অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া দেশজুড়ে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন মস্কোর কর্মকর্তারা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো, ব্রায়ানস্ক, ওরিওল ও কুরস্ক অঞ্চলের আকাশে ড্রোন উড়তে দেখা গেছে। সব ড্রোন বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে বিধ্বস্ত করা হয়েছে।

ইউক্রেনের এই হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনার অনুরোধ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার দাবি, বেসামরিক একটি শহরের ওপর কিয়েভ সরকার সন্ত্রাসী হামলা চালিয়েছে। এমনকি তারা একটি ক্রীড়া কেন্দ্র, বরফের রিঙ্ক ও বিশ্ববিদ্যালয়কে হামলার নিশানা করেছে।

রাশিয়ার এমন দাবির জবাবে ইউক্রেন ও তার মিত্ররা বলছে, যুদ্ধ কিন্তু রাশিয়াই শুরু করেছে। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্হি ডভোর্নিক বলেন, ক্রেমলিনের স্বৈরশাসক কর্তৃক শুরু করা এই যুদ্ধ যতদিন চলবে ততদিন মৃত্যু ও মানুষের দুর্দশা বাড়তেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X