কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ সক্ষমতা ও বিশেষ প্রযুক্তি দেখাল উত্তর কোরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়া দুটি নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন সরাসরি এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

শনিবার চালানো এই পরীক্ষায় উন্নত ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধ সক্ষমতা এবং বিশেষ প্রযুক্তি প্রদর্শন করেছে বলে কেসিএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কোথায় পরীক্ষা হয়েছে বা প্রযুক্তিগত বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।’

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো আকাশে উড়ে যাচ্ছে। আরেকটি ছবিতে কিম জং উনকে সামরিক কর্মকর্তাদের ব্রিফিং শুনতে দেখা যায়, টেবিলের পাশে রাখা ছিল একটি দুরবিন। কেসিএনএ জানিয়েছে, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে আগামী দলীয় বৈঠকের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে সীমান্ত অতিক্রম করা কয়েকজন উত্তর কোরীয় সেনাকে লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল বলেছেন, এটি ‘পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি’, যা সীমান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, গত মঙ্গলবার প্রায় ৩০ জন উত্তর কোরীয় সেনা সীমান্ত অতিক্রম করেছিল বলে জানিয়েছে জাতিসংঘ কমান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X