কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খামেনির মৃত্যুতে মুখ খুললেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি: সংগৃহীত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। তাকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

পুতিনের উদ্ধৃতি দিয়ে তাস জানায়, খামেনিকে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং এটি মানবিক নৈতিকতার সব মানদণ্ড ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাশিয়ার পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এর আগে এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এ ঘটনাকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘জঘন্য’ হামলা বলে আখ্যা দিয়েছে। রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তিনি আমাদের জনগণ, আমাদের ন্যায্য দাবি এবং আমাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সব ধরনের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সমর্থন প্রদান করেছেন।

হামাস জানিয়েছে, এই প্রকাশ্য আগ্রাসন ও জঘন্য অপরাধের জন্য যুক্তরাষ্ট্র প্রশাসন ও ইসরায়েল পূর্ণ দায় বহন করবে। এই হামলা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব পড়বে।

সংগঠনটি আরব ও মুসলিম দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন রাজনৈতিক, আইনি ও ঐতিহাসিক দায়িত্ব পালন করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১ মার্চ) ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

সরকারিভাবে তেহরান খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করার পর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসীদের হাতে তার শাহাদত প্রমাণ করে-তার নেতৃত্ব তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন, এই জাতি তাদের ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং দেশি-বিদেশি যে কোনো ষড়যন্ত্র নির্মূলে আইআরজিসি বদ্ধপরিকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X