কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

ইউরোপের দেশ সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটিকে নিশানা করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। দেশটিতে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে।

রোববার (০১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

হিলি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি প্রমাণ করে যে অঞ্চলজুড়ে এক শাসনব্যবস্থার পক্ষ থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে, যা আমাদের পদক্ষেপ নিতে বাধ্য করছে।

তিনি জানান, শনিবার ইরানের হামলায় ছোড়া ক্ষেপণাস্ত্রের কয়েকটি বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের অবস্থান থেকে মাত্র কয়েকশ গজ দূরে আঘাত হেনেছে।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারা একাধিক বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। পাশাপাশি তারা আকাশে ধোঁয়া উঠতে দেখেছেন। সংস্থাটির নিজস্ব প্রতিনিধিরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১ মার্চ) সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে।

এরও আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে ইসরায়েলি বিমান বাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে গত একদিনে ইরানের ওপর ১ হাজার ২০০টির বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। খবর আলজাজিরার।

ইসরায়েলের দাবি অনুযায়ী, বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। সেখানে অন্তত ১৪৮ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X