মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়ে টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করল ইউক্রেন

রাশিয়ার টু-৯৫ বোমারু বিমান। ছবি: সংগৃহীত
রাশিয়ার টু-৯৫ বোমারু বিমান। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ) রাশিয়ার সারাতভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে একটি টু-৯৫ বোমারু বিমান ধ্বংস করেছে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি দীর্ঘদিন ধরেই রাশিয়ার দূরপাল্লার বিমান অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। খবর কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের।

শুক্রবার (১৭ জুলাই) জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়াকে আরও বড় মূল্য দিতে বাধ্য করছি। এই অভিযানে যারা সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।

এসবিইউর দাবি, হামলায় টু-৯৫ বোমারু বিমানটি গুরুতর ও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, আঘাতে বিমানটির লেজের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে সেটি আর কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব নয়।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, ধ্বংস হওয়া বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় অংশ নিত। তাদের মতে, প্রতিটি কৌশলগত বোমারু বিমান ধ্বংসের অর্থ হলো ভবিষ্যতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা, অসংখ্য মানুষের জীবন রক্ষা করা এবং রাশিয়ার কোটি কোটি ডলারের সামরিক ক্ষতি নিশ্চিত করা।

এসবিইউ আরও দাবি করেছে, এই অভিযানের মাধ্যমে প্রমাণ হয়েছে যে রাশিয়ার কৌশলগত বিমানবাহিনী এখন আর নিজেদের সবচেয়ে দূরবর্তী সামরিক ঘাঁটিতেও নিরাপদ মনে করতে পারবে না।

তবে হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে জেলেনস্কি বা এসবিইউ নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। যদিও ১৬ জুলাই রাতেই রুশ টেলিগ্রামভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যম এঙ্গেলস বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর প্রকাশ করেছিল।

উল্লেখ্য, গত বছর অপারেশন স্পাইডারওয়েব-এর মাধ্যমে ইউক্রেনের এসবিইউ রাশিয়ার চারটি পৃথক বিমানঘাঁটিতে সমন্বিত ড্রোন হামলা চালিয়ে অন্তত আটটি টু-৯৫এমএস কৌশলগত বোমারু বিমান ধ্বংসের দাবি করেছিল। প্রায় দেড় বছর ধরে পরিকল্পিত ওই অভিযানে ট্রাকের ভেতরে গোপনে বহন করা ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন ব্যবহার করে রাশিয়ার ৪১টি ভারী বোমারু বিমানকে লক্ষ্যবস্তু করা হয়।

এসবিইউর হিসাব অনুযায়ী, সেই অভিযানে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক ক্ষয়ক্ষতি হয় এবং রাশিয়ার গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে অবস্থানরত প্রায় ৩৪ শতাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনকারী বিমানের সক্ষমতা নষ্ট হয়ে যায়।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১০

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১১

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১২

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৩

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৪

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৫

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৭

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৮

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৯

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

২০
X