বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ছবিতে জেলেনস্কি, পুতিন
ছবিতে জেলেনস্কি, পুতিন

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের আরও একটি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী খারকিভ অঞ্চলের ভোলোখিভস্কে গ্রাম দখল করেছে। গ্রামটি রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার (৮ মাইল) দূরে অবস্থিত।

তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেনের কর্তৃপক্ষ। চলমান যুদ্ধের কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এর আগে ভিন্ন ঘটনায় ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। হামলায় একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি ভবনে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় সরাসরি গোলাবর্ষণ (লাইভ-ফায়ার) মহড়া চালিয়েছে একটি রুশ যুদ্ধজাহাজ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, সোমবার প্লাইমাউথের দক্ষিণে আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৩০ মিনিট ধরে এ আর্টিলারি মহড়া চলে।

মহড়া চলাকালে রুশ যুদ্ধজাহাজটিকে সার্বক্ষণিক নজরদারিতে রাখে রয়্যাল নেভির টহল জাহাজ এইচএমএস টাইন। এ নিয়েও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X