কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাথিউ মিলারসহ ২২৭ মার্কিন নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত
ম্যাথিউ মিলার। ছবি : সংগৃহীত

রাশিয়া ও রুশবিরোধী মনোভাবের অভিযোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারসহ ২২৭ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এর ফলে এখন থেকে এসব মার্কিন কর্মকর্তা ও নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর তাসের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৪ মার্চ এক বিবৃতিতে জানায়, এই ২২৭ আমেরিকান নাগরিক বর্তমান মার্কিন প্রশাসনের রুশবিরোধী মনোভাবের রূপরেখা, তা বাস্তবায়ন, পক্ষাম্বলন এবং সরাসরি রাশিয়াবিরোধী পদক্ষেপের সঙ্গে জড়িত। তাই এদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এবারের নিষেধাজ্ঞায় রাশিয়াকে নিয়মিত আক্রমণ এবং এর পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতি সম্পর্কে বানোয়াট ও সরাসরি অপবাদ রটানোর সঙ্গে জড়িত এমন মার্কিন কর্মকর্তা, ব্যবসায়ী সম্প্রদায়, গণমাধ্যম, শিক্ষাবিদদের নিশানা করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার, রাশিয়ায় মার্কিন সাবেক রাষ্ট্রদূত জন সুলিভান, যুক্তরাষ্ট্রের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান, এফবিআইয়ের বিশেষ এজেন্ট নিল সোমারস এবং অ্যারন স্টেকেটি, মার্কিন সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার অ্যান্ড্রু রোহলিং, নিউক্লিয়ার এনার্জির সহকারী সেক্রেটারি ক্যাথরিন হাফ, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জুলি সেরকেরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু লাইট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যানালাইসিস গ্র্যান্ট হ্যারিস, আন্ডার সেক্রেটারি অব কমার্স ফর কমার্স ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্যাথি ভিদাল, সহকারী সেক্রেটারি অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালেক্সিয়া লাটর্চু প্রমুখ।

নতুন এই রুশ নিষেধাজ্ঞা নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৭৮ জন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। এই তালিকায় যেমন মার্কিন নির্বাহী বিভাগের কর্মকর্তা রয়েছে তেমনি ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদরাও রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X