কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রাখল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত ও বাংলাদেশের সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্ত গত রোববার বিপিসির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এনআরএল থেকে নিয়মিত পরিশোধিত তেল আমদানি করে বিপিসি। ২০১৬ জানুয়ারি থেকে এই তেল ট্রেনের মাধ্যমে বাংলাদেশে আসছে।

বিপিসি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ ডিজেল আমদানি করবে বিপিসি। এর মূল্য হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। তবে কালবেলা স্বতন্ত্রভাবে এ তথ্য যাচাই করেনি।

এ বছর বিপিসির জ্বালানি তেল প্রয়োজন ৭৪ লাখ টন। এর মধ্যে ডিজেল প্রয়োজন ৪৬ লাখ টন। ডিজেলের ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়। বাকি অংশ স্থানীয় রিফাইনারি থেকে পাওয়া যায়।

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১০

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১২

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৩

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৪

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৫

সবার আগে নকআউটে কারা

১৬

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৭

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৮

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

২০
X