কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

বেকারি থেকে কেনা নাস্তায় মিলল সাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বেকারি থেকে নাস্তা কিনেছিলেন এক নারী। পরে বাসায় নিয়ে সে নাস্তা খেতে গিয়েই বাধলো বিপদ। বেকারি থেকে কিনে আনা সেই নাস্তার মধ্যে মিলল সাপ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায়। এ ঘটনায় বেকারির বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই নারী।

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় এক নারী একটি স্থানীয় বেকারি থেকে কেনা নাস্তার ভেতরে সাপ পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন।

শ্রীশৈলা নামের ওই নারী জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ ও একটি কারি পাফ কিনেছিলেন। বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে তার ভেতরে একটি সাপ দেখতে পান।

তিনি বিষয়টি নিয়ে কথা বলতে বেকারিতে ফিরে গেলে মালিক উদাসীনভাবে উত্তর দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন বলে অভিযোগ করা হয়েছে। এমন জবাবে ক্ষুব্ধ হয়ে শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের নিয়ে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X