কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নির্বাচন ঘিরে পশ্চিমবঙ্গ-সংলগ্ন সীমান্তে কড়াকড়ি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে রাজ্য পুলিশ। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। সীমান্তমুখী সড়কগুলোতে প্রতিটি গাড়ি থামিয়ে চালক ও যাত্রীদের কাগজপত্র যাচাই করা হচ্ছে।

ঘোজাডাঙ্গা সীমান্তে যাওয়ার পথে লবঙ্গ মোড়ে জোরদার করা হয়েছে নজরদারি। সেখানে সন্দেহভাজন যানবাহনগুলোতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্ত-সংলগ্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতেও বাড়ানো হয়েছে টহল।

এ ছাড়া সীমান্তবর্তী এলাকার আবাসিক হোটেলগুলোতেও অভিযান চালিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বসিরহাট মহকুমা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X