কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকা সফর করেন। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লোকসভার স্পিকার ওম বিরলা ঢাকা সফর করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে । ইতোমধ্যে বাংলাদেশ সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ভিসা সেবা স্বাভাবিক করার পরিকল্পনা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, গত মাসে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় ভিসা স্বাভাবিককরণ ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। বর্তমানে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের কনস্যুলার অফিসগুলোতে ভিসা কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, গত দুই মাসে ভারতীয় নাগরিকদের ১৩ হাজারের বেশি ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যাবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক ভিসা উল্লেখযোগ্য।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ থাকা কিছু ভিসা কেন্দ্র ফেব্রুয়ারিতে পুনরায় চালু করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও লোকসভা স্পিকার ওম বিড়লা গত ফেব্রুয়ারিতে ঢাকায় সফর করেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগের কারণে গত বছর ভিসা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হলেও পুরোপুরি বন্ধ হয়নি। জরুরি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে সীমিত আকারে ভিসা দেওয়া অব্যাহত ছিল। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা সেবা আগের মাত্র ১৫-২০ শতাংশে পরিচালিত হচ্ছে। এর মধ্যে চিকিৎসা ও পারিবারিক ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আশা করা হচ্ছে নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে দিনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের পর ভিসা কার্যক্রম আরও দ্রুত স্বাভাবিক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতি শেষে ফের শুরু হবে ভোট গ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১০

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১১

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১২

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৩

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৪

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৫

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৬

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৭

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৮

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৯

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

২০
X