কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১০:২০ এএম
আপডেট : ০৭ মে ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

গুরুতর অভিযোগ তুলে তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি

বিজয় থালাপতি ও পুনর্নির্বাচনের দাবি জানানো শ্রীধর ভেম্বু। ছবি: সংগৃহীত
বিজয় থালাপতি ও পুনর্নির্বাচনের দাবি জানানো শ্রীধর ভেম্বু। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুতে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। বিধানসভা নির্বাচনে দুর্দান্ত চমক দেখানো অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনসংখ্যা না পাওয়ার পর তার এ দাবি সামনে এসেছে।

বৃহস্পতিবার (০৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তামিলনাড়ুর বাসিন্দা ভেম্বু এক্সে এক পোস্টে লিখেছেন, সংখ্যার হিসাব মিলছে না। যেভাবেই সরকার গঠন করা হোক না কেন, সেটি নানা টানাপোড়েন ও চাপের কারণে অস্থির হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি বলেন, তামিলনাড়ু আরও ভালো কিছু প্রাপ্য। তাই রাষ্ট্রপতির শাসন জারি করে নতুন নির্বাচন দেওয়াই সম্ভবত সবচেয়ে ভালো পথ। তবে এবার ‘ভোটে কালোটাকার ছড়াছড়ি’ ঠেকাতে নীতির কঠোর প্রয়োগ করতে হবে। তাহলেই বোঝা যাবে, কার পক্ষে প্রকৃত জনসমর্থন রয়েছে।

ভেম্বু বলেন, আমার মনে হয়, বিজয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবেন। যদি ডিএমকে ও এআইএডিএমকে সেটা ঠেকাতে চায়, তাহলে তারা একসঙ্গে লড়তে পারে। বিজেপির একাই নির্বাচন করা উচিত। যদিও তাতে শূন্য আসনও পেতে পারে। তামিলনাড়ুতে বিজেপির জন্য এটি নতুনভাবে শুরু করার সময়। জনগণকে আবার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে।

মাত্র দুই বছর আগে গঠিত বিজয়ের দল টিভিকে গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি এখনো ১০ আসন পিছিয়ে রয়েছে।

সমর্থন আদায়ের জন্য বিজয় ইতোমধ্যে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন। কংগ্রেস নির্বাচনে পাঁচটি আসন পেয়েছে। এছাড়া বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং সিপিআই (এম) দুটি করে আসন জিতেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, টিভিকে নেতারা বিজেপির মিত্র এআইএডিএমকের প্রধান এডাপ্পাড়ি কে পালানিস্বামীর সঙ্গেও তার চেন্নাইয়ের বাসভবনে বৈঠক করেছেন। এছাড়া টিভিকে বিজেপির আরেক মিত্র পাট্টালি মাক্কাল কাচ্চির (পিএমকে) কাছেও সমর্থন চেয়েছে। দলটি চার আসনে জয় পেয়েছে।

এদিকে বুধবার বিজয় তামিলনাড়ুর গভর্নর আরভি আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। তবে সূত্র জানিয়েছে, বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো কিংবা শপথগ্রহণ অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X