কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:৫২ এএম
আপডেট : ১০ মে ২০২৬, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

থালাপতি বিজয়ের মন্ত্রিসভায় থাকতে পারে যেসব আলোচিত মুখ

বিজয়ের মন্ত্রীসভার সম্ভাব্য রাজনীতিবিদ। ছবি: সংগৃহীত
বিজয়ের মন্ত্রীসভার সম্ভাব্য রাজনীতিবিদ। ছবি: সংগৃহীত

তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান জোসেফ বিজয় (থালাপতি বিজয়) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার সঙ্গে শপথ নেবে নয় সদস্যের একটি ছোট মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টিভিকে নেতৃত্বাধীন সরকার গঠিত হতে যাচ্ছে।

রোববার (১০ মে) এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক এই মন্ত্রিসভায় রাজনৈতিক অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব, পেশাজীবী প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সমীকরণের ভারসাম্য রাখার চেষ্টা করেছেন বিজয়। পাশাপাশি দলের দ্রুত উত্থানের সময় যারা তার পাশে ছিলেন, তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চেন্নাইয়ে শপথ নেওয়া মন্ত্রিসভার অন্যতম আলোচিত মুখ হচ্ছেন প্রবীণ এআইএডিএমকে নেতা কে এ সেঙ্গোট্টাইয়ান। তিনি কয়েক দশক ধরে সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর ও জয়ললিতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। দলের নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা এবং বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনতে ব্যর্থতার সমালোচনা করায় তাকে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয়েছিল। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে বিজয় প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক গুরুত্ব যোগ করার চেষ্টা করেছেন।

মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য আধব অর্জুন। তাকে বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ এবং দলের অভ্যন্তরীণ মূল দলের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। তিনি চেন্নাইয়ের ভিল্লিভাক্কম আসন থেকে জয়ী হয়েছেন এবং দলের সাংগঠনিক পরিকল্পনায় বড় ভূমিকা রেখেছেন। তিনি লটারি ব্যবসায়ী সান্তিয়াগো মার্টিনের জামাতা।

মাদুরাইয়ের তিরুপারাঙ্কুন্দ্রম আসন থেকে জয়ী নির্মল কুমারও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। সাবেক এই বিজেপি নেতা দল বদলের পর দক্ষিণ তামিলনাড়ুতে টিভিকের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। দলের সাধারণ সম্পাদক আনন্দও মন্ত্রী হিসেবে শপথ নেবেন। শক্তিশালী তৃণমূল সাংগঠনিক নেটওয়ার্কের জন্য পরিচিত আনন্দ চেন্নাইয়ের টি নগর আসন থেকে জয়ী হয়েছেন। বুথ পর্যায়ে দলের সংগঠন বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শপথ নিতে যাওয়া অন্যদের মধ্যে রয়েছেন টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ রাজ মোহন। তিনি তুখড় বক্তৃতার জন্য পরিচিত। এছাড়া রয়েছেন দাঁতের চিকিৎসক থেকে রাজনীতিক হওয়া ডা. টি কে প্রভু। তিনি কারাইকুড়ি আসনে জয় পেয়েছেন।

ভারতীয় রাজস্ব বিভাগে (আইআরএস) চাকরি ছেড়ে টিভিকেতে যোগ দেওয়া অরুণ রাজও মন্ত্রিসভায় আসছেন। তিনি নিজের এলাকা তিরুচেঙ্গোডে থেকে নির্বাচিত হয়েছেন। চেন্নাইয়ের মাইলাপোরের বিধায়ক পি ভেঙ্কটরামননকে সরকারে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ মুখ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হবেন কীর্থনা। বিরুধুনগর জেলা থেকে জয়ী এই নেত্রী তামিলনাড়ুর রাজনীতির অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হতে যাচ্ছেন।

এনডিটিভি জানিয়েছে, টিভিকে সরকার গঠনে সমর্থন দেওয়া কংগ্রেস নেতারা মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শেষ হওয়ার পর পরে শপথ নিতে পারেন। বিজয়ের নতুন সরকারকে ১৩ মে’র আগে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। নতুন এই সরকার কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএলের সমর্থনে গঠিত একটি জোট সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত / ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন

কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সংসদে আখতারের ক্ষোভ

খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

আশরাফ হাকিমির গতি ও পায়ের জাদু মুগ্ধ করেছে বিশ্বকে

কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

১০

রূপগঞ্জের ৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

১১

এনসিপির জুলাই পদযাত্রায় ককটেল বিস্ফোরণে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে 

১২

চীনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ১১, উপকূলে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন

১৩

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

১৪

এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৫

সাজেকে সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, ভ্রমণে নিষেধাজ্ঞা

১৬

পরকীয়ার অভিযোগে স্বামীর বাড়িতে ইন্টার্ন চিকিৎসক স্ত্রীর অনশন

১৭

ঢাবিতে আজ দেখা যাবে না আর্জেন্টিনা-মিশর ম্যাচ

১৮

শোলাকিয়ায় জঙ্গি হামলা: ১০ বছরেও শেষ হয়নি বিচার

১৯

স্নাতক শেষ হলেও ল্যাব ক্লাস পাননি কুবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

২০
X