কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে গির্জার তিন নেতাকে গুলি করে হত্যা

নিহত তিনজনের ওপর হামলার ঘটনাস্থল। ছবি: সংগৃহীত
নিহত তিনজনের ওপর হামলার ঘটনাস্থল। ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের গুলিতে তিন গির্জা নেতা নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) রাজ্যের কাংপোকপি জেলায় এই হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা স্থানীয় থাদৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের (টিবিএ) নেতা ছিলেন। তারা হলেন- মণিপুর ব্যাপ্টিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি সিটলহাউ। অপর দুজন হলেন-রেভারেন্ড ভি কাইগোলুন এবং যাজক পাওগোউলেন।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুরাচাঁদপুর জেলার লামকায় একটি টিবিএ সম্মেলনে অংশ নিয়ে দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন তারা। পথে সশস্ত্র হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজন ধর্মীয় নেতা ও দুই চালক রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর কাংপোকপি ও আশপাশের কুকি-জো অধ্যুষিত এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ২ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু হয়। এই সড়কটি মণিপুরকে নাগাল্যান্ড ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত করার অন্যতম প্রধান পথ।

ঘটনার নিন্দা জানিয়ে মণিপুর বিজেপির মুখপাত্র এবং থাদৌ সম্প্রদায়ের নেতা মাইকেল লামজাথাং থাদৌ বলেন, থাদৌ জনগোষ্ঠী একটি স্বতন্ত্র সম্প্রদায় এবং তাদের ভুলভাবে অন্য গোষ্ঠীর সঙ্গে মিলিয়ে দেখার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

চুরাচাঁদপুরের কুকি স্টুডেন্টস অর্গানাইজেশনও ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে এই হামলাকে ‘নিরীহ গির্জা নেতাদের ওপর বর্বরোচিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে। তারা অভিযোগ করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

একইভাবে কুকি ইনপি মণিপুর নামের আরেকটি সংগঠনও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, নিহত রেভারেন্ড ভি সিটলহাউ সম্প্রতি নাগাল্যান্ডে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও পুনর্মিলনের উদ্যোগে যুক্ত ছিলেন। এমন একজন ধর্মীয় নেতাকে হত্যা চলমান শান্তি প্রচেষ্টার ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে তারা।

সংগঠনগুলো হামলার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১১

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১২

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১৩

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৪

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৫

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৯

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

২০
X