কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ার সবেচেয়ে দুর্বলতম মুদ্রা এখন ভারতীয় রুপি

ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত
ভারতীয় রুপি। ছবি : সংগৃহীত

বৈদেশিক ঋণের চাপ, আমদানিকারকদের ডলার চাহিদা এবং ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ফলে চলতি বছরে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে রুপি।

বুধবার (১৩ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৫ দশমিক ৭৯৫০। এর আগের দিন রুপির সর্বনিম্ন দর ছিল ৯৫ দশমিক ৭৩৭৫।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে ভারতের অর্থনীতির ওপর চাপ বেড়েছে এবং চলতি হিসাবের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে রুপির মান ৫ শতাংশের বেশি কমেছে। ভারত যেহেতু বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ, তাই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেশটির অর্থনীতিতে সরাসরি পড়ছে। বর্তমানে ভারতের মোট অপরিশোধিত জ্বালানি তেলের ৯০ শতাংশের বেশি এবং প্রাকৃতিক গ্যাসের প্রায় অর্ধেকই আমদানিনির্ভর।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বর্ণ ও রুপার আমদানিতে শুল্ক বাড়িয়েছে ভারত সরকার।

বার্কলেজের বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) পরিস্থিতি মোকাবিলায় আরও কিছু পদক্ষেপ নিতে পারে। তবে রুপিকে রক্ষা করতে সুদের হার বাড়ানো হবে একেবারে শেষ বিকল্প।

বার্কলেজের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের শেষে ডলারের বিপরীতে রুপির দর ৯৬ দশমিক ৮০ পর্যন্ত দুর্বল হতে পারে।

এদিকে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা মঙ্গলবার বলেন, সাময়িক সরবরাহ সংকট মোকাবিলা করা সম্ভব হলেও মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে কেন্দ্রীয় ব্যাংককে কঠোর পদক্ষেপ নিতে হতে পারে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ভারতে জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সংঘাত দীর্ঘ হলে সরকারকে জ্বালানির মূল্য বাড়াতে হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১০

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১১

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১২

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৪

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৬

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

১৮

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১৯

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

২০
X