কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার রথীন্দ্র বোস 

বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। ছবি : সংগৃহীত
বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ১৮তম অধিবেশনের স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস।

শুক্রবার (১৪ মে) বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথীন্দ্র বোসের নাম স্পিকার পদে প্রস্তাব করেন। পরে প্রোটেম স্পিকার তাপস রায় তাকে নির্বাচিত ঘোষণা করেন। বিজেপির ২০৭ জন বিধায়ক তার পক্ষে সমর্থন জানান। খবর হিন্দুস্থান টাইমসের।

রথীন্দ্র বোসকে বৃহস্পতিবার স্পিকার পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। অন্যদিকে বিরোধী দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) কোনো প্রার্থী না দেওয়ায় তার নির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪ সদস্যের পরিষদে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে রথীন্দ্র বোসের স্পিকার হওয়া ছিল অনেকটাই নিশ্চিত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরবঙ্গের প্রতি বিশেষ গুরুত্ব দিতেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে। গত এক দশকে অঞ্চলটি দলটির অন্যতম শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে যুক্ত রথীন্দ্র বোস পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং উত্তরবঙ্গের পরিচিত রাজনৈতিক মুখ।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকারের দায়িত্ব পালন করেন। বামফ্রন্ট সরকারের সময় সৈয়দ আবদুল মনসুর হাবিবুল্লাহ ও হাশিম আবদুল হালিমও এই পদে ছিলেন।

স্পিকার নির্বাচিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য দেন। বিরোধীদলীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নতুন স্পিকারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং নির্বাচনের পর সহিংসতার অভিযোগও উত্থাপন করেন।

কালবেলা/এএমএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X