কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ভয়ানক সব যুদ্ধাস্ত্র ভারতকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

সামরিক হেলিকপ্টারসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র পাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত
সামরিক হেলিকপ্টারসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র পাচ্ছে ভারত। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের জন্য প্রায় ৪২৮ দশমিক ২ মিলিয়ন ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তার মধ্যে রয়েছে অ্যাপাচি হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং এম৭৭৭ এ২ আল্ট্রা-লাইট হাউইটজার কামানের দীর্ঘমেয়াদি সাপোর্ট।

এর মধ্যে এম-৭৭৭ হাউইটজারের জন্য প্রায় ২৩ কোটি ডলারের প্যাকেজে খুচরা যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, ফিল্ড সার্ভিস এবং লজিস্টিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে অ্যাপাচি হেলিকপ্টারের জন্য ১৯ কোটি ৮২ লাখ ডলারের সহায়তা প্যাকেজে অংশ নিচ্ছে বোয়িং ও লকহিড মার্টিন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রয় চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হবে এবং ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সহায়তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাড়াবে এবং আঞ্চলিক হুমকি প্রতিরোধে সহায়তা করবে। তবে এতে অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও দাবি করেছে ওয়াশিংটন।

গত এক দশকে যৌথ সামরিক মহড়া, অস্ত্র বিক্রি ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১০

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১১

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১২

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৪

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৫

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৬

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৭

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৮

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৯

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

২০
X