কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে চলছে বুলডোজার তাণ্ডব, রাজ্যজুড়ে হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই অবৈধ দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা বিজেপি সরকার। কলকাতা ও আশপাশের এলাকায় বুলডোজার নামিয়ে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ দোকান, হকার ও বহুতল ভবন।

সোমবার হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে একটি পাঁচতলা ভবনের অংশ ভেঙে ফেলে প্রশাসন। অভিযোগ, ভবনটির জন্য মাত্র দুইতলা নির্মাণের অনুমতি থাকলেও পাঁচতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছিল।

এর আগে শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ স্টেশন এলাকায় বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে শত শত দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে।

বিজেপি সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, এটি কেবল শুরু। রাজ্যজুড়ে অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে বুলডোজার অভিযান চলবে।

তিনি বলেন, সরকারি জমি দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আইন মানতে হবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে।

কলকাতার ফুটপাত, রাস্তা ও রেলস্টেশন ঘিরে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান ও স্থাপনা। পার্ক সার্কাস, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, বড়বাজার ও তপসিয়ার মতো এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই এই সমস্যা রয়েছে।

হাওড়া ও শিয়ালদহ স্টেশনের আশপাশে চা, খাবার, পোশাক ও নিত্যপণ্যের অস্থায়ী দোকানে ভরে থাকত পথঘাট। এতে যাত্রী চলাচল ও যানজটে বড় সমস্যা তৈরি হচ্ছিল বলে দাবি প্রশাসনের।

গত ১২ মে কলকাতার তপসিয়া-তিলজলা এলাকায়ও বড় উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ চামড়ার কারখানায় আগুনে দুইজন নিহত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ভবন গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

কলকাতা পুরসভার দাবি, তপসিয়া-তিলজলা এলাকায় এক হাজারের বেশি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। গত এক দশকে নির্মিত প্রায় ৭০ শতাংশ ভবনই অবৈধ।

তবে কলকাতা হাইকোর্ট পরে ২২ জুন পর্যন্ত ওই এলাকায় উচ্ছেদ কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। অনেক বাসিন্দা অভিযোগ করেন, যথাযথ নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের পর ক্ষোভ প্রকাশ করেছেন বহু হকার ও দোকান মালিক। তাদের দাবি, বহু বছর ধরে ব্যবসা করলেও কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি।

এক দোকানি বলেন, ১৫ বছর ধরে জুসের দোকান চালাচ্ছিলাম। রাতেই ভেঙে দেওয়া হয়েছে। এখন কোথায় যাব?

আরেকজন বলেন, পুনর্বাসন না দিলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না।

এদিকে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই অভিযানকে নির্মম আখ্যা দিয়ে সমালোচনা করেছে। তবে বিজেপি সরকার বলছে, শহরকে অবৈধ দখলমুক্ত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X