কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

গল্প করতে করতে নারীর ভালো দাঁত তুলে ফেললেন চিকিৎসক

অভিযোগকারী শাবানা খান। ছবি : সংগৃহীত
অভিযোগকারী শাবানা খান। ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের জওহরলাল নেহরু হাসপাতালের ডেন্টাল বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর ভালো দাঁত তুলে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী রোগী অভিযোগ করেছেন, চিকিৎসক ক্ষতিগ্রস্ত দাঁতের পরিবর্তে তার সুস্থ দাঁত তুলে ফেলেছেন।

অভিযোগকারী শাবানা খান জানান, গত প্রায় দুই মাস ধরে তিনি তীব্র দাঁতের ব্যথায় ভুগছিলেন। এর আগে হাসপাতালের চিকিৎসকেরা তার একটি ক্ষতিগ্রস্ত দাঁত শনাক্ত করে সেটি তুলে ফেলার পরামর্শ দেন। খবর ফ্রি প্রেস জার্নালের।

শুক্রবার (২২ মে) স্বামীর সঙ্গে দাঁত তুলতে হাসপাতালে যান শাবানা। তবে তার অভিযোগ, চিকিৎসক ভুলবশত ক্ষতিগ্রস্ত দাঁতের বদলে ভালো দাঁত তুলে ফেলেন।

রোগীর দাবি, চিকিৎসা চলাকালে তিনি বারবার চিকিৎসককে জানান যে ভুল দাঁতে কাজ করা হচ্ছে। এসময় তিনি তীব্র ব্যথা অনুভব করছিলেন। কিন্তু চিকিৎসক তার কথা গুরুত্ব দেননি।

শাবানা আরও অভিযোগ করেন, দাঁত তোলার সময় ওই চিকিৎসক তার সহকর্মী ও পরিচিতদের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। এ কারণেই অসাবধানতাবশত ভুল দাঁত তুলে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনার পর শাবানা ও তার পরিবারের সদস্যরা হাসপাতালের ভেতরে প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হাসপাতালের কিছু কর্মী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শাবানা আরও দাবি করেন, প্রায় দুই মাস আগে একই হাসপাতালে তার আরেকটি দাঁত অ্যানেসথেসিয়া ছাড়াই তোলা হয়েছিল।

এ ঘটনায় তিনি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. অরবিন্দ খারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X