বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ককরোচ জনতা পার্টির প্রধানের অ্যাকাউন্ট হ্যাক, পরিবারকে হুমকি

ককরোচ জনতা পার্টির এআই লোগো। ছবি : সংগৃহীত
ককরোচ জনতা পার্টির এআই লোগো। ছবি : সংগৃহীত

ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) উদ্যোক্তাকে দমনপীড়নের অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, লাখ লাখ অনুসারী যুক্ত হওয়ার পর তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে।

সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম সিজেপির অ্যাকাউন্টটি কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী পেয়েছে। বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা ইস্যু তুলে ধরায় তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন দেখা গেছে এ প্ল্যাটফর্মে।

প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে লিখেছেন, ‘সরকার আমাদের আইকনিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ভারতে এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে এবং আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।’

রয়টার্স জানিয়েছে, সরকারের বিরুদ্ধে অভিজিতের আনা এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সরকারও এখন পর্যন্ত ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি।

ভারতের স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X