বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৮:৪১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ তারকা হোটেলে ২ বছর থেকে বিল না দিয়ে গায়েব

৬০৩ দিন বিলাসবহুল এ হোটেলে অবস্থান করেন অঙ্কুশ দত্ত।
৬০৩ দিন বিলাসবহুল এ হোটেলে অবস্থান করেন অঙ্কুশ দত্ত।

ভারতের দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে কোনো ধরনের টাকা না দিয়ে দুই বছর অবস্থান করেন অঙ্কুশ দত্ত নামের এক ব্যক্তি। বিল না দিয়ে হোটেল ত্যাগ করার ফলে ৫৮ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটিতে রোসেট হাউস নামের এই বিলাসবহুল হোটেলটি অবস্থিত। এ ঘটনায় তারা বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশও তদন্ত করছে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালের ৩০ মে হোটেলে চেক ইন করেন অঙ্কুশ দত্ত। পরেরদিন চেক আউট করার কথা ছিল তার। যদিও ৬০৩ দিন পর ২০২১ সালের ২২ জানুয়ারি হোটেল ছাড়েন তিনি। এতে তার বিল আসে ৫৮ লাখ টাকা। যা না দিয়েই হোটেল ছাড়েন তিনি।

হোটেলের পক্ষে বিনোদ মালহোত্রা বলেন, ‘অনেক টাকা বিল হলেও এক পয়সা শোধ করেননি অভিযুক্ত অঙ্কুশ দত্ত। এ ঘটনায় বেশ কয়েকজন হোটেলকর্মীও জড়িত। তাদের সাহায্য ছাড়া এ কাজ সম্ভব ছিল না। জড়িতদের অন্যতম ফ্রন্ট অফিস বিভাগের প্রধান প্রেম প্রকাশ। তিনি হোটেলের সফটওয়্যারে ঢুকে ভুয়া এন্ট্রি করে এ কাজটি করেন। সম্ভবত অঙ্কুশের থেকে টাকা খেয়েই এই কাজ করেছিলেন প্রেম প্রকাশ।’ সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X