কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

থানায় নারীর মাথায় এসআই’র গুলি!

ঘটনার সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত।
ঘটনার সিসিটিভি ফুটেজ। ছবি : সংগৃহীত।

পাসপোর্ট যাচাইয়ের জন্য থানায় গেছেন এক নারী। আর সেখানেই তার মাথায় গুলি চালিয়ে দিয়েছেন এসআই। এমনই এক ঘটনার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী থানায় সিরিয়ালের জন্য বসে ছিলেন। এ সময় তার থেকে কয়েক ইঞ্চি দূরে এক এসআই তার বন্দুক নাড়াচাড়া করছিলেন। এ সময় আচমকা সেটি থেকে একটি গুলি বের হয়ে নারীর মাথায় বিদ্ধ হয়। আর সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আলীগড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ওই নারীর নাম ইশরাত। গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভারতীয় সময় ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর অভিযুক্ত এসআই পলাতক রয়েছেন। তার নাম মনোজ শর্মা। গুলিবিদ্ধি নারীর পরিবারে অভিযোগ, পাসপোর্ট যাচাইয়ের জন্য ওই এসআই টাকা চেয়ে হয়রানি করছিলেন। এরপর তর্কাতর্কির এক পর্যায়ে তার মাথায় গুলি করা হয়।

ভিডিওতে দেখা যায়, ইশরাত থানায় দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় থানার এক কর্মকর্তা মনোজের হাতে একটি পিস্তল তুলে দেন। তিনি পিস্তলটি পরিষ্কার করার সময় সেটি থেকে গুলি বের হয়ে ওই নারী গুলিবিদ্ধ হন।

আলীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) কালানিধি নাইথানি জানান, গুলি ওই নারীর মাথার পেছনে বিদ্ধ হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ওই এসআইকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X