শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রিল বানাতে তাজমহলে তরুণীর নাচ, খেলেন চড় (ভিডিও)

তাজমহলে রিল বানাতে গিয়ে চড় খেলেন তরুণী। ছবি : সংগৃহীত
তাজমহলে রিল বানাতে গিয়ে চড় খেলেন তরুণী। ছবি : সংগৃহীত

ভারতের আগ্রায় তাজমহলে কয়েকজন নারী পর্যটকদের সঙ্গে শিল্প নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্যের মারামারির ঘটনা ঘটেছে। গত শনিবার বিকেলে হওয়া উত্তরপ্রদেশের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন যুবককে রিল তৈরি করা থেকে বিরত রাখতে প্রথমে বাধা দেয় একজন নিরাপত্তারক্ষী। এরপর তর্কের একপর্যায়ে ওই যুবকের সঙ্গে থাকা একটি মেয়েকে ধাক্কা মেরে চড় মারতে দেখা গেছে সিআইএসএফ সদস্যকে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তাজমহলের প্রবেশ মুখে রিল বানাতে গিয়ে এ ঘটনা ঘটেছে। আগ্রার রামবাগ থেকে চারজনের একটি মেয়ের দল তাজমহলে বেড়াতে গিয়েছিল। তাদের সঙ্গে একজন ছেলেবন্ধুও ছিল। তাজমহলের ভেতরে মসজিদের কাছে সবাই মোবাইল দিয়ে রিল বানাচ্ছিলেন। এ সময় সিআইএসএফের এক সদস্য ওই যুবককে রিল তৈরি করতে বাধা দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যখন সৈনিকের সঙ্গে হাতাহাতি হচ্ছিল, তখন দলের অন্য মেয়েরা তাদের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছিলেন। সিআইএসএফ সদস্য মেয়েটিকে এমন জোরে আঘাত করেন যে তিনি মাটিতেই পড়ে যান।

নারী পর্যটকদের অভিযোগ, সিআইএসএফ সদস্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বাধা দেওয়ায় মেয়েরা ওই সদস্যকে বলেছিলেন, তারা জানতেন না যে রিল তৈরি করা নিষিদ্ধ। রিল মুছে ফেলা হবে বলেও তারা জানান। তা সত্ত্বেও সিআইএসএফ সদস্য তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন।

এই ঘটনায় পুলিশ জানিয়েছে, দর্শনার্থীরা তাজমহলের সামনে ভিডিওগ্রাফির নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রিল বানানোর চেষ্টা করছিল, এ সময় মারামারির ঘটনাটি ঘটে।

সিআইএসএফ কমান্ড্যান্ট রাহুল যাদব বলেছেন, ভারতের ঐতিহ্য রক্ষার্থেই বাধা দেওয়া হয়েছে। উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X