কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৪:৩৩ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ভারতের প্রধানমন্ত্রীর শপথের তারিখ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

সমাপ্ত হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। গত শনিবার (০১ জুন) লোকসভার নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ শেষ হয়। এরপর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফলে নতুন করে শপথ নেবেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এজন্য তারিখও নির্ধারণ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, আগামী শনিবার (০৮ জুন) সন্ধ্যায় মোদির শপথানুষ্ঠানের আয়োজন করা হবে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এজন্য রাষ্ট্রপতি দ্রৌপদ্রী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি ।

মঙ্গলবার (০৪ জুন) ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯ সালের মতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ।

ভারতের সংবিধান অনুসারে, দেশটিতে মোট ৫৪৫টি সংসদীয় আসন রয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২ আসন। এ নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। এছাড়া তাদের নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২ আসন। আসন সংখ্যার হিসাব অনুসারে, সবকিছু ঠিকঠাক থাকলে এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে। আর আবারও দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী শনিবারই তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভারতে জওহরলাল নেহরুর পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার লোকসভা নির্বাচনের ফল পর্যালোচনা নিয়ে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এ বৈঠক শুরু হয়। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল মন্ত্রিপরিষদের শেষ বৈঠক তার। বৈঠকে শনিবার শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বৈঠকে প্রথমে রোববার মোদির শপথ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়। পরে সিদ্ধান্ত বদল করা হয়। এরপর শনিবার শপথের তারিখ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১০

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১১

চার জেলায় বন্যার আভাস

১২

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৩

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৪

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৫

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৭

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৮

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৯

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

২০
X