কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মোদিসহ প্রভাবশালীরা পেলেন যেসব মন্ত্রণালয়

ভারতের মন্ত্রিসভার সদস্যরা। ছবি : সংগৃহীত
ভারতের মন্ত্রিসভার সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সোমবার (১০ জুন) সন্ধ্যায় তাদের দায়িত্ব বণ্টন করা হয়। এরমধ্যে যেমন রয়েছেন নবীন সদস্য তেমনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হেভিওয়েট নেতারাও।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দখলে রয়েছে জনপ্রশাসন, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়। এ ছাড়া পারমাণবিক শক্তি, মহাকাশ বিভাগ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন তিনি। মোদির পর শপথ নেওয়া রাজনাথ সিংহ আগের দায়িত্বে অটল রয়েছেন। উত্তর প্রদেশের লক্ষ্ণৌও থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবারও প্রতিরক্ষা মন্ত্রণালয় সামলাবেন তিনি।

রাজনাথের পর শপথ নেন অমিত শাহ। গত নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবারও একই পদে বহাল রয়েছেন। গুজরাটের গান্ধীনগর থেকে বিজয়ী হয়েছেন তিনি। অপরিবর্তিত রয়েছেন নিতিন গডকড়ীও। এ নিয়ে তৃতীয় দফায়ও তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

বিজেপি সভাপতি জেপি নড্ডা পেয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পাশাপাশি পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বও রয়েছে তার কাঁধে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর। আগের মেয়াদেও তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ ছাড়া রাজ্যসভার সংসদ সাবেক এ আমলা। এ ছাড়া হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর পেয়েছেন বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব।

এর আগে রোববার (০৯ জুন) সন্ধ্যায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিসভার সদস্য শপথ নেন। এরমধ্যে ৩০ জন মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী ও স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত পাঁচজন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X